1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যুক্তরাষ্ট্রে ট্রেনের ধাক্কায় ৩ শিশুসহ প্রাইভেটকারের ৬ যাত্রী নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

যুক্তরাষ্ট্রে ট্রেনের ধাক্কায় ৩ শিশুসহ প্রাইভেটকারের ৬ যাত্রী নিহত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রেলপথের ট্র্যাক অতিক্রমের সময় ট্রেনের ধাক্কায় এসইউভিতে (প্রাইভেটকার) থাকা ৩ শিশুসহ ৬ জন নিহত হয়েছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফ্লোরিডার হিলসবরো কাউন্টিতে এই ঘটনা ঘটে।

শনিবার একটি সংবাদ সম্মেলনে হিলসবারো কাউন্টি শেরিফ চ্যাড ক্রোনিস্টার বলেন, এসইউভি গাড়িটি সাতজনকে নিয়ে কুইন্সিয়ার একটি পার্টিতে যাচ্ছিল। এ সময় ঘণ্টায় ৫৫ মাইল গতিতে চলা মালবাহী ট্রেনের ধাক্কায় এইউভিটি কোমল পানীয়ের ক্যানের মতো ভেঙে গেছে।

ট্রেনের সামনে লাগানো ক্যামেরার ভিডিও ফুটেজের উদ্বৃতি দিয়ে শেরিফ বলেন, এসইউভির ড্রাইভার আশপাশে না দেখে ড্রাইভ করছিলেন। ক্রসিং পর্যন্ত পৌঁছানো গাড়িটি ধীর গতিতে চলছিল।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর দ্রুত গাড়িটির সামনের সিটে থাক এক যাত্রী ও চালককে উদ্ধার করা হয়। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সূত্র: সিএনএন

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন