1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা সংক্রমণে শীর্ষ ১৯-এ বাংলাদেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

করোনা সংক্রমণে শীর্ষ ১৯-এ বাংলাদেশ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গত ৫ জুন ৬০ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে বেলজিয়ামকে টপকে শীর্ষ ২০ এ ঢুকে পড়েছিল বাংলাদেশ। আরও এক ধাপ এগিয়ে আসতে সময় লাগলো মাত্র চারদিন।

করোনাভাইরাসের বৈশ্বিক পরিস্থিতি নিয়ে শুরু থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশ কুড়িতম স্থান থেকে ১৯তম স্থানে উঠে এসেছে।

তালিকায় বাংলাদেশের উন্নতিতে উনিশতম স্থান থেকে কুড়িতম স্থানে নেমে যেতে হয়েছে মধ্য প্রাচ্যের দেশ কাতারকে।

সোমবার পর্যন্ত ৭০ হাজার ১৫৮ জন আক্রান্ত নিয়ে উনিশতম স্থানে ছিল কাতার। ঠিক এর নিচে থাকা বাংলাদেশের আক্রান্ত ছিল ৬৮ হাজার ৫০৪ জন।

মঙ্গলবার (৯ জুন) তালিকায় আরও ৩ হাজার ১৩১ জন নতুন আক্রান্ত যোগ হওয়ায় মোট ৭১ হাজার ৬৭৫ জন আক্রান্ত নিয়ে কাতারকে টপকে যায় বাংলাদেশ।

আক্রান্তে বাংলাদেশের ঠিক ওপরেই রয়েছে চীন। ৮০ হাজারের কিছু বেশি আক্রান্ত নিয়ে অষ্টাদশস্থানে আছে করোনাভাইরাসের উৎপত্তি দেশটি।

এদিকে, মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩২তম। মঙ্গলবার পর্যন্ত দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৫ জনে। ৩৬ জন বেশি মৃত্যু নিয়ে বাংলাদেশের ওপরে আছে ফিলিপাইন।

সবশেষ তথ্যানুযায়ী দেশে করোনাভাইরাসে শনাক্তের হার ২১.৬২ শতাংশ; মৃত্যুর হার ১.৩৬ শতাংশ এবং সুস্থতার হার ২১.৪০ শতাংশ।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৬ হাজার। দেশ হিসেবে আক্রান্ত-মৃত্যুর উভয় তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র।

আর উপমহাদেশের দেশগুলোর মধ্যে আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে ভারত। দুই লাখ ৬৭ হাজার আক্রান্ত নিয়ে পঞ্চমস্থানে আছে দেশটি। প্রায় সাড়ে ৭ হাজার মৃত্যু নিয়ে এই তালিকায় তাদের অবস্থান দ্বাদশতম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন