1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইউএস ওপেনের নতুন রাজা জোকোভিচ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

ইউএস ওপেনের নতুন রাজা জোকোভিচ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
২০২১ সালে বছরের প্রথম তিনটি গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন জোকোভিচ। সেবার ইউএস ওপেনে তাই গিয়েছিলেন ইতিহাস গড়ার হাতছানি নিয়ে। ফ্ল্যাশিং মিডোসে জিতলে ১৯৬৯ সালে রড লেভারের পর প্রথম পুরুষ হিসেবে ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম বা এক পঞ্জিকাবর্ষের সব গ্র্যান্ড স্লাম জেতার কীর্তি হতো জোকোভিচের। তবে তা রুখে দিয়েছিলেন রাশিয়ার তারকা দানিল মেদভেদেভ। দুই বছর পর হার্ড কোর্টের ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে সার্বিয়ান কিংবদন্তির মুখোমুখি আবারো রুশ তারকা। আর্থার অ্যাশ স্টেডিয়ামে এবার আর ভুল করেননি জোকার। মেদভেদেভকে সরাসরি সেটে হারিয়ে নিজের ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন জোকোভিচ। 

৩ ঘণ্টা ১৭ মিনিটের দুর্দান্ত এক লড়াইয়ে দানিল মেদভেদেভকে ৬-৩,৭-৬,৬-৩ গেমে হারিয়ে এবারের ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হন সার্বিয়ান তারকা। এই জয়ের মাধ্যমে চতুর্থবারের মতো ইউএস ওপেন শিরোপা জিতলেন জোকোভিচ।

সবশেষ ইউএস ওপেনের ফাইনাল জোকার খেলেছিলেন ২০২১ সালে। সেখানে তাকে ইতিহাস রচনা থেকে বঞ্চিত করেছিলেন মেদভেদেভ। সেবার রুশ তারকা ম্যাচটি জিতেছিলেন সরাসরি সেটে।

দুই বছর জোকোভিচ যেন তারই প্রতিশোধ নিলেন তাও আবার সরাসরি সেটে ম্যাচ জিতে। ম্যাচের শুরুতেই হেসেখেলে প্রথম সেট জিতে নেন সার্বিয়ান কিংবদন্তি। তবে দ্বিতীয় সেটে আর্থার অ্যাশ স্টেডিয়াম দেখে অন্যরকম এক ম্যাচ।

১ ঘণ্টা ৪৫ মিনিটের রুদ্ধশ্বাস এক লড়াই শেষে ট্রাইব্রেকারে ৭-৫ পয়েন্টের ব্যবধানে ৭-৬ গেমে দ্বিতীয় সেট জিতেন জোকোভিচ। মেদভেদেভের চ্যালেঞ্জ টপকে তৃতীয় সেট ৬-৩ গেমে জিতে ইতিহাস রচনা করেন জোকার।

এই জয়ে এক বছরে চতুর্থবারের মতো তিনটি গ্র্যান্ড স্লাম জিতলেন জোকোভিচ। সেই সঙ্গে ইতিহাসের এক মাত্র খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে ২৪টি গ্র্যান্ড স্লাম শিরোপা নিজের নামে করলেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন