1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ২৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর ।
মাদারীপুর পৌরসভার গোলাবাড়ি এলাকার ব্যবসায়ী কবির কাজী (৬০) করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার ভোর ৫টার দিকে মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কবির কাজী এক সপ্তাহ ধরে জ¦রে ভুগছিলেন। সোমবার সদর হাসপাতালে গিয়ে করোনা টেস্ট দিয়ে বাড়ি চলে আসেন। রাতে ঘুমানোর পর ভোর রাতে তিনি মারা যান। তার মৃত্যুর খবর জানতে পেরে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের লোকজন বাড়িতে গিয়ে বাড়িটি লক ডাউন করে আসে। সকাল ১০টায় স্বাস্থ্য বিধি মেনে ইসলামি ফাউন্ডেশনের লোকজনের উপস্থিতিতে জানাজা শেষে মিলগেট পৌর কবর স্থানে দাফন করা হয়। কবির কাজী দীর্ঘদিন শহরের ইটেরপুল বাজারে মুরগীর ব্যবসা করতেন।
কবির কাজীর ভায়রা ইলিয়াস বেপারী জানান, কবির ভাই গত ৭ দিন ধরে জ¦রে ভুগছিলেন। ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তার বলছে টাইফোয়েট জ¦র হয়েছে। ওষুধ খেলেই সুস্থ্য হয়ে যাবে। এরপরেও আমরা তাকে সোমবার সদর হাসপাতালে নিয়ে করোনার জন্য টেস্ট দিয়ে আসি। ভোর রাতে সে মারা যায়।
মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন বলেন, গোলাবাড়ি এলাকার এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার কথা শুনে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ওই বাড়িতে পাঠিয়েছি। এছাড়াও প্রশাসনের লোকজন এবং পৌরসভার মেয়র ওই বাড়িতে গিয়েছিল। বাড়িটি লক ডাউন করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে ইসলামি ফাউন্ডেশনের লোকজনের উপস্থিতিতে জানাজা শেষে মিলগেট পৌর কবর স্থানে দাফন করা হয়। মারা যাওয়া ব্যক্তির করোনা টেস্টের জন্য নমুনা ঢাকাতে পাঠানো হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন