1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যায় আরও চারজন গ্রেপ্তার,২২টি মামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যায় আরও চারজন গ্রেপ্তার,২২টি মামলা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা স্থানীয় দালাল, দেশীয় পাচারকারী ও লিবিয়া ক্যাম্পের মালিক। রোববার (৭ জুন) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (৮ জুন) এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করা হবে।

এদিকে, রোববার লিবিয়া ট্রাজেডিতে তেজগাঁও থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার সুজন মিয়া নামে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ওই হত্যার ঘটনায় দেশে এখন পর্যন্ত ২২টি মামলা করা হয়েছে। রোববার (৭ জুন) পর্যন্ত এসব মামলা করা হয়। এসব মামলায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের বিভিন্ন ইউনিট।

প্রসঙ্গত, লিবিয়ায় গত ২৮ মে ২৬ বাংলাদেশিকে হত্যা করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন