1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দুবাই যাচ্ছেন সাকিব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

দুবাই যাচ্ছেন সাকিব

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

সপ্তাহ খানেক আগেও কানাডার গ্লোবাল লিগ টি-টোয়েন্টিতে খেলেছেন সাকিব আল হাসান। এখন খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। বাইশ গজের এই ব্যস্ততার মধ্যেও থেমে নেই সাকিবের বিজ্ঞাপনি কাজ। এ কাজেই চলতি মাসের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন এই অলরাউন্ডার।

মূলত একটি জুয়েলারীর শোরুম উদ্বোধন করতে যাবেন সাকিব। এ উপলক্ষ্যে আগামী ২০ আগস্ট দুবাইয়ে থাকবেন তিনি। একটি ভিডিও বার্তায় এসব তথ্য তিনি নিজেই জানিয়েছেন।

ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘বিশ্বখ্যাত গোল্ডমার্কেট দুবাইয়ে আমি সাকিব আল হাসান আসছি ২০শে আগস্ট। এনআরআই জুয়েলার্সের হোলসেল অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে। অফিস নং-৩১১, সেরিনা প্লাজা, বিল্ডিং-৩, ডেরা ইনরিচ প্রজেক্ট, ডেরা গোল্ড সুক মেট্রো স্টোশনের পাশে।’

‘এনআরআই জুয়েলারিতে পাবেন হোলসেল প্রাইজে টিটি বার, কিলোবার, আউন্স ও বিপুল পরিমাণ জুয়েলারির সমাহার। বিশেষ আকর্ষণ থাকছে বাই করলে সেটা সেলও করতে পারবেন এনআরআই জুয়েলারিতে। আপনি আসছেনতো? দেখা হচ্ছে ২০ আগস্ট সন্ধ্যায় এনআরআই জুয়েলরির অফিস উদ্বোধন অনুষ্ঠানে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন