1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিসিবি সভাপতির বাসায় তামিম ইকবাল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বিসিবি সভাপতির বাসায় তামিম ইকবাল

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক:

তামিম ইকবাল ইস্যুতে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে পাপনের বাসায় প্রবেশ করেছেন তামিম। ধারণা করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে!

এর আগে আজ (বৃহস্পতিবার) সারাদিন বিসিবি কর্মকর্তাদের সঙ্গে তামিমের বৈঠক নিয়ে গুঞ্জন থাকলেও তার স্থান ও সময় নিয়ে ধোঁয়াশা ছিল। পরবর্তীতে সন্ধ্যা নাগাদ বিসিবি রাত ৮টায় সংবাদ সম্মেলনের ডাক দেয়। এটি অনুষ্ঠিত হবে বিসিবি সভাপতি পাপনের বাসায়।

তামিম বিসিবি সভাপতির বাসায় যাওয়ার একটু আগেই সেখানে পৌঁছান ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তামিমের পর আসেন নাজমুল হাসান পাপনও। অর্থাৎ আগে থেকে তিনি বাসায় ছিলেন না। তামিমকে নিয়ে কী ঘোষণা আসছে সেটি জানতে আগে থেকেই সেখানে ভিড় জমিয়েছেন সাংবাদিকরা।

গেল মাসে নাটকীয় অবসর ইস্যুর পর তামিম ইকবাল জানিয়েছিলেন, ক্রিকেট বোর্ডের সঙ্গে তার কিছু বিষয় নিয়ে আলাপ রয়েছে। আর সেই আলাপের ওপরই অনেক কিছু নির্ভর করবে বাঁ-হাতি এই ওপেনারের ভবিষ্যৎ নিয়ে। এবার সেই আলাপেই বসেছেন তামিম। এরপর বিসিবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কিছু একটা জানানোর জন্য সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় বিসিবি।

তামিম যখন পাপনের বাসায় পৌঁছেন সেখানে সাংবাদিক ও উৎসুক মানুষের ভিড় সরিয়ে তাকে ভেতরে প্রবেশ করতে হয়। এর আগে অবসর ঘোষণার সময় এমন ভিড় দেখেছিলেন টাইগারদের এই ওয়ানডে অধিনায়ক। পরবর্তীতে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তামিমকে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পাপনও। এরপর প্রধানমন্ত্রীর আহবানে দেড় মাস ছুটি কাটিয়ে ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তামিম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন