1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে তামিমকে নিয়ে শঙ্কা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে তামিমকে নিয়ে শঙ্কা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ফাইল ছবি

অনলাইন ডেস্ক।।

বিশ্রাম শেষে এশিয়াকাপ দিয়ে আবারও ক্রিকেটে ফেরার কথা তামিম ইকবালের। তবে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে যে ক্যাম্প করার কথা টাইগারদের, সেখানে অধিনায়কের থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়েছে। কারণ তামিমের দেড় মাসের ছুটি শেষ হওয়ার আগেই ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকালই আফগানিস্তান সিরিজ শেষ করেছে বাংলাদেশ। এই সিরিজ শেষে এখন ছুটিতে আছেন দলের ক্রিকেটাররা। তবে সাকিব-লিটনদের এই অবসর খুব একটা দীর্ঘ হচ্ছে না। আগামী আগস্টে শুরু হবে এশিয়া কাপ। সেই আসরের প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসের শেষের দিকে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ দল।

তাই তামিমকে এই ক্যাম্পে যোগ দিতে হলে দেড় মাসের ছুটি শেষ হওয়ার আগেই ফিরতে হবে। তবে এই সম্ভাবনা খুবই কম। কারণ তার লঘু চোটও রয়েছে। সেটাও বিবেচনায় থাকবে টিম ম্যানেজমেন্টের। সবমিলিয়ে মিনহাজুল আবেদীন নান্নুর কথায়ও তামিমের ক্যাম্পে না থাকারই আভাস মিলেছে।

তামিমকে ক্যাম্পে পাওয়া প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘মেডিকেল ডিপার্টমেন্ট আমাদেরকে এ ব্যাপারে আপডেট দিবে। এই মুহূর্তে এটা নিয়ে বলাটা আমাদের জন্য কঠিন। মেডিকেল যখন আপডেট দিবে তখন আমরা বলতে পারব।’

এদিকে সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজ চলাকালে হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন তামিম। এরপর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবারও ক্রিকেটে ফেরার কথা জানান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। আর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও একধিকবার বলেছেন, এশিয়া কাপ এবং বিশ্বকাপে তামিমের নেতৃত্বেই খেলবে বাংলাদেশ। ফলে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে অধিনায়কের অনুপস্থিতি কিছুটা হলেও দলে প্রভাব ফেলবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন