1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বৃষ্টিতে খেলা বন্ধ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বৃষ্টিতে খেলা বন্ধ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও হযরতুল্লাহ জাজাইকে আউট করেছেন পেসার তাসকিন আহমেদ। এরপর বৃষ্টিতে খেলা আপাতত বন্ধ আছে।

আফগানিস্তান ৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৯ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ নবী ১১ করে রান যোগ করেছেন। এর আগে গুরবাজ ৮ ও জাজাই ৪ রান করে আউট হয়েছেন।

সিলেটে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ২ উইকেটে জিতেছে বাংলাদেশ। এবার স্বাগতিকদের সামনে আফগানদের বিপক্ষে প্রথম টি-২০ সিরিজ জয়ের সুযোগ

বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকা এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন এসেছে। ওপেনার রনি তালুকদারের জায়গায় খেলছেন আফিফ হোসেন। পেসার শরিফুলকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে হাসান মাহমুদকে। আফগানিস্তানের একাদশে ঢুকেছেন পেসার ওফাদার মোহাম্মদ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, আফিফ হোসেন, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হযরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, কারিম জানাত, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর, ওয়ফার মোহাম্মদ, ফজলহক ফারুকি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন