1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে গাছের সাথে বেধে শিশু নির্যাতন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬ শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমকে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা ইরানে রাতভর মার্কিন হামলা, জবাব দিচ্ছে তেহরানও আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্বে ব্রাজিলকে দুই পেনাল্টি দেওয়া রেফারি বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ উত্তরবঙ্গের টপ ওয়ানে স্থান পেয়েছেন মুগ্ধ বিউটি মেকওভার মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি

জামালপুরে গাছের সাথে বেধে শিশু নির্যাতন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।

জামালপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে ৪ স্কুল ছাত্রকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামালপুর পৌর কৃষকলীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুকন ও তার সহোদর শেখ মোতালেবকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের বগাবাইদ এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় মামলা দায়ের হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ১১ টায় বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র রায়হান তার সহপাঠীদের নিয়ে পাশের এলাকা মনিরাজপুর খেজুরতলা মাঠে ফুটবল খেলতে যাওয়ার সময় পৌর কৃষক লীগের সহ-সভাপতি শেখ রুকনের ছেলে বুলবুল তার ৫/৬ জন বন্ধুদের নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। আশপাশের লোকজন এসে তাদের সরিয়ে দেন।
এরপর রায়হান তার বন্ধুদের নিয়ে আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যায়। তারা ফুটবল খেলার সময় শেখ রুকনের ভাই শেখ মোতালেবের নেতৃত্বে ৭/৮ জন গিয়ে স্কুল ছাত্র রায়হান, যোবায়ের, রাহাত ও লিমনকে অটোরিক্সায় তুলে মারধর শুরু করে। একপর্যায়ে তাদের আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি গাছের সাথে বেধেঁ মারধর করতে থাকে। খবর পেয়ে নির্যাতিত স্কুল ছাত্রদের অভিভাবকরা ঘটনাস্থলে গেলে তাদের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। পরে ৯৯৯ এ ফোন দিলে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪ ছাত্রকে উদ্ধার করে।

এ সময় নির্যাতনের অভিযোগে পৌর কৃষকলীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুকন এবং তার সহোদর শেখ মোতালেবকে আটক করা হয়।

জামালপুর জেলা শিশু সুরক্ষা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, শিশুদের উপর যে অমানবিক নির্যাতন গাছের সাথে বেধেঁ বেদম প্রহার করা হয়েছে এটা আমাদের শিশু আইন এবং শিশু রক্ষা নীতিমালা এবং জাতি সংঘের শিশু অধিকার সনদের পরিপন্থী ।এটা শাস্তিযোগ্য অপরাধ। যে ঘটনাটি ঘটিয়েছে এটা কেউ আমরা প্রত্যাশা করি না। আমরা এই ঘটনার উপযুক্ত তদন্ত সাপেক্ষে দৃষ্টামুলক বিচার দাবি জানান তিনি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, ৯৯৯ লাইনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বগাবাইদ এলাকায় যায়। সেখানে ৪ জন কিশোরকে গাছের সাথে বেধেঁ রেখে নির্যাতন করার অভিযোগ পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে ২জনকে আটক করা হয়েছে। নির্যাতিতদের পক্ষে অভিযোগ প্রাপ্তি স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এমএইচএম /LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন