1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ক্ষমতার উৎস যদি জনগণ হয় তাহলে কোন সাম্রাজ্যবাদ ক্ষতি করতে পারবে না - সুলাতানা কামাল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

ক্ষমতার উৎস যদি জনগণ হয় তাহলে কোন সাম্রাজ্যবাদ ক্ষতি করতে পারবে না – সুলাতানা কামাল

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ক্ষমতার উৎস যদি জনগণ হয় তাহলে কোন সাম্রাজ্যবাদ ক্ষতি করতে পারবে না
-মানবাধিকারকর্মী সুলাতানা কামাল

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।
সম্মিলিতি সামাজিক আন্দোলনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, ছোট বেলা থেকেই সরাসরি দলীয় রাজনীতি না করলেও রাজনীতি দেখেছি পারিবারিকভাবে। তিনি প্রয়াত পঙ্কজ ভট্টাচার্যের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ১৯৪৭ থেকে যতগুলো আন্দোলন হয়েছে ভাষা আন্দোলন, আমাদের সাংস্কৃতিক, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ, নারী আন্দোলন, যেকোন সামাজিক আন্দোলনের সবকিছুর সাথেই পঙ্কজ দা’র একটি সংযোগ ছিল। পঙ্কজ দা সেই জায়গার গুরুত্ব থেকেই সামাজিক আন্দোলন শুরু করেছিলেন।
ষাটের দশকের শীর্ষ জননেতা, ত্যাগী রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্রাচার্যের স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানবাধিকারকর্মী সুলতানা কামাল এসব কথা বলেন।

বুধবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তন জেলা শিল্পকলা একাডেমিতে এ স্মরণসভার আয়োজন করা হয়।

সুলতানা কামাল বলেন, আজকে মার্কিন সাম্রাজ্যবাদের কথা বলা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে, সেনশনের কথাও আসছে। যারা দেশ পরিচালনা করেন কিংবা রাষ্ট্র ক্ষমতায় থাকেন তাদের ক্ষমতার উৎস যদি জনগণ হয়, তাহলে কোন সাম্রাজ্যবাদ ক্ষতি করতে পারবে না, যেমন একাত্তরেও পারে নাই।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে পরিচিত। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সংখালঘ্যু নির্যাতন বন্ধ করতে পারছে না। পঙ্কজ দা’র আদর্শ ও স্বপ্নের অসম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে সম্মিমিলিত সামাজিক আন্দোলনের কোন বিকল্প নেই।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও কবি ও সাংবাদিক সাযযাদ আনসারীর সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল নাসের বাবুল, সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য রাজিয়া সামাদ ডালিয়া, গণতন্ত্রীপার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাদাতৎ হোসেন, প্রয়াত পষ্কজ ভট্টাচার্যের শ্যালিকা বহ্নিশিখা পুরকায়স্থ, নাগরিক স্মরণ সভা পরিষদের আহবায়ক উৎপল কান্তি ধর, সদস্য সচিব জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

এমএইচএম /LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন