1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে ডেকোরেটর মালিক সমিতির পরামর্শ সভা, কমিটি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

জামালপুরে ডেকোরেটর মালিক সমিতির পরামর্শ সভা, কমিটি

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
” নিরাপদ পরিছন্নতা প্রতিশ্রুতি গ্রাহক মানুষের সেবা আমাদের মূল লক্ষ্য ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালপুর জেলা ডেকোরেটর মালিক সমিতি পরামর্শ সভা ও কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে হজরত আলী মার্কেটে এ পরামর্শ সভা ও কমিটি গঠন করা হয়।

নুরে নুর লাইটিং এন্ড ডেকোরেটরের মালিক জিলহজ্ব আলী নাদুর সভাপতিত্বে ও নরুন্দি হাজী ডেকোরেটরের মালিক আলহাজ্ব মো. মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র স্বপ্না আক্তার লিপি, সংগঠনের সদস্য ডেকোরেটর মালিক নয়ন মিয়া, মেহেদি হাসানসহ বিভিন্ন ডেকোরেটরের মালিকগন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, সংগঠন ছাড়া কেউ এগিয়ে যেতে পারেনা। আমরা ডেকোরেটর মালিকরা সংগঠন না থাকায় অনেক কিছু থেকেই আজ বঞ্চিত হয়। তাই সংগঠন করার কোন বিকল্প নেই।
এতে করে ডেকোরেটর মালিক ও শ্রমিকদের পরস্পর সম্পর্ক আরো বাড়বে।

আলোচনা শেষে নুরে নুর লাইটিং এন্ড ডেকোরেটরের মালিক জিলহজ্ব আলী নাদুকে সভাপতি ও নরুন্দি হাজী ডেকোরেটরের মালিক আলহাজ্ব মো. মোস্তফা কামালকে সাধারণ সম্পাদক করে জামালপুর জেলা ডেকোরেটর মালিক সমিতি কমিটি গঠন করা হয়।

এমএইচএম /LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন