1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বন্য হাতির আক্রমন রোধে বিজিবি ও বিএসএফ'র পতাকা বৈঠক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

বন্য হাতির আক্রমন রোধে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠক

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।

বন্য হাতির আক্রমন থেকে জানমাল ও ফসল রক্ষায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮মে) সকালে জেলার বকশীগঞ্জ উপজেলার সাঁতানীপাড়া ও কামালপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর ও শ্রীপুরের বালিয়ামারী এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বন্য হাতির অনুপ্রবেশ ঠেকাতেই মূলত এ বৈঠকের আয়োজন করা হয় বলে জানান জামালপুর ব্যাটালিয়ন (৩৫বিজিবি)।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর সহকারী পরিচালক মুহাম্মদ শামছুল হক জানান, সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির আক্রমন থেকে জানমাল ও ফসল রক্ষায় জামালপুরসহ তিন জেলার ২৬টি স্থানে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবি ও বিএসএফ এর ক্যাম্প কমান্ডারা বন্য হাতির আক্রমন রোধ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন। এ সময় সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীদেরকে নিয়ে সচেতনতামূলক সভারও আয়োজন করা হয়।

এমএইচএম /LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন