1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুর জেলা পরিষদে পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

জামালপুর জেলা পরিষদে পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর জেলা পরিষদে পণ্য
প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর

জামালপুর উদ্যোক্তা ফোরাম (ঔটঋ) এর আয়োজনে ও জেলা পরিষদেও পৃষ্ঠপোষকতায় জেলা ব্র্যান্ডিং, পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে কেক কেটে ও ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার পরিচালক (যুগ্মসচিব) ফরিদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা ও জামালপুর উদ্যোক্তা ফোরাম (ঔটঋ) এর এডমিন দোলন সোমসহ জেলার সকল উদ্যোক্তারা।
জামালপুর উদ্যোক্তা ফোরামের এডমিন দোলন সোম জানিয়েছেন, জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় জেলার সকল উদ্যোক্তাদের জন্য ব্র্যান্ডিং, পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এখানে বাচ্চাদের পোশাক, শাড়ী, পাঞ্জাবি, হস্তশিল্প, ব্যাগসহ নারী-পুরুষের সকল ধরনের পণ্য পাওয়া যাবে।

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন