1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মেসির আর্জেন্টিনার ব্র্যান্ড পার্টনার ‘বিকাশ’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

মেসির আর্জেন্টিনার ব্র্যান্ড পার্টনার ‘বিকাশ’

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৩৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এর আঞ্চলিক ব্র্যান্ড পার্টনার হয়েছে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ।

সোমবার (৮ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে এই তথ্য জানায়।

চুক্তি অনুযায়ী, এখন বাংলাদেশ থেকে সরাসরি আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের সাথে কাজ করবে বিকাশ। বিকাশই প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র প্রতিষ্ঠান হিসেবে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের সাথে সরাসরি স্পন্সর হলো।

চুক্তির সম্পর্কে এএফএ-এর প্রেসিডেন্ট ক্লাউদিও ফ্যাবিয়ান তাপিয়া বলেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রথম বাংলাদেশি আঞ্চলিক ব্র্যান্ড পার্টনার হিসেবে বিশ্বনন্দিত ফিনটেক কোম্পানি বিকাশকে পেয়ে ভীষণ আনন্দিত। বিকাশের মাধ্যমে বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির একটি সত্যিকারের মাইলফলক অর্জিত হয়েছে। এরকম অংশীদারিত্বের ফলে আমরা নতুন নতুন অঞ্চলগুলোতে যেতে পারবো যেখানে আমাদের জাতীয় ফুটবল দলের অগণিত ভক্ত রয়েছেন। এ অনন্য অভিযাত্রায় আমরা বিকাশকে স্বাগত জানাই।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম গণমাধ্যমকে বলেন, পাঁচ মাস ধরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে এটি নিয়ে আলোচনা চলছিল। অবশেষে তাদের সঙ্গে চুক্তি হয়েছে।

শামসুদ্দিন হায়দার বলেন, ‘বাংলাদেশে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল এবং আর্জেন্টিনার মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের একটি ভালোবাসার সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে বিকাশ একটি সেতু হিসেবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস। এর জন্য বাংলাদেশে আর্জেন্টিনা ভক্ত ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ।’

এর আগে, ৪৫ বছর পর গত ২৭ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার বনানীতে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে দেশটির সঙ্গে পুনরায় বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন