1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দুই বিশ্বকাপজয়ী অধিনায়কের নামে দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

দুই বিশ্বকাপজয়ী অধিনায়কের নামে দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৪৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কিছুদিন আগেই সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব দিয়েছিলেন। ফের ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব রাখলেন আরও এক সাবেক পাকিস্তানি পেসার ওয়াকার ইউনুস।

তিনি অবশ্য এক ধাপ এগিয়ে দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এবং ইমরান খানের নামাঙ্কিত ইমরান-কপিল সিরিজের প্রস্তাবনা পেশ করলেন।

ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে যেমন বর্ডার-গাভাসকার ট্রফি হয়, সেরকম ভাবেই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের নামকরণ হোক দুই দেশের দুই কিংবদন্তির নামে। এমনটাই চাইছেন ওয়াকার ইউনুস।

ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক উঁচু তারে বাঁধা। ফলে আইসিসি টুর্নামেন্ট এবং এশিয়া কাপ ছাড়া সেভাবে আর দুই দেশ বাইশ গজে মুখোমুখি হয় না। সীমান্ত সমস্যার কারণে ২০১২-১৩ সালের পর আর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয় না। দুই দেশের মধ্যে শেষবার টেস্ট সিরিজ হয়েছে ২০০৭-০৮ সালে।

ইমরান-কপিল সিরিজের নাম প্রস্তাব প্রসঙ্গে ওয়াকার ইউনুস বলেন, দুই দেশের ক্রিকেটপ্রেমী মানুষেরা চায় ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হোক। এই সিরিজের নাম ইমরান খান ও কপিল দেবের নামে হোক।

তিনি বলেন, ইমরান-কপিল সিরিজ কিংবা স্বাধীনতা সিরিজ নামেও হতে পারে। আমি আশাবাদী আবার দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন