1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনায় শনাক্ত ১১৫,৪ জনের মৃত্যু, - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

করোনায় শনাক্ত ১১৫,৪ জনের মৃত্যু,

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৩১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

দেশে গত এক দিনে করোনাভাইরাসে চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছে ১১৫ জন নতুন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। ১১৫ জন নতুন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ২ দশমিক ৮৪ শতাংশ।

আগের দিন শনিবার ৩ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, যা ১০ জুনের পর সবচেয়ে কম।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ১৫২ জনে। মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৩ জন হয়েছে।

গত একদিনে করোনা থেকে সেরে উঠেছে ৩৬১ জন। এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮০ হাজার ৫০৯ জন।

গত একদিনে যে চারজন মারা গেছেন তাদের দুজন পুরুষ এবং দুজন নারী। তাদের দুজন ঢাকা বিভাগের, একজন রাজশাহী বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

 

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন