1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ম্যাচসেরার পুরস্কার ফের তাসকিনের হাতে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ম্যাচসেরার পুরস্কার ফের তাসকিনের হাতে

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৫১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের জয় খরা ছিল ১৫ বছর। এবার তা কাটিয়ে ওঠার সম্ভাবনা আগে থেকেই ছিল। ধারণা করা হয়েছিল অন্তত দুটো ম্যাচ জিতবে টাইগাররা। সেই সুযোগ লুফে নিয়েছেন সাকিব আল হাসানরা। নেদারল্যান্ডের পর আজ জিম্বাবুয়েকে হারিয়ে  সুপার টুয়েলভে সেরা সাফল্য অর্জন করে নিয়েছে লাল সবুজরা। দুটো জয়ের পথেই অসাধারণ বোলিং করেছেন তাসকিন আহমেদ।

শুধু অসাধারণ বোলিং করাই নয়, বাংলাদেশের জয়ে তার বোলিং রেখেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। যে কারণে, দ্বিতীয়বারের মত ম্যাচ সেরার পুরস্কার উঠলো তাসকিন আহমেদের হাতে। জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রান দিয়ে আজ ৩ উইকেট নিয়েছেন এই পেসার।

চলতি বিশ্বকাপে বাংলাদেশের বোলিং লাইনের শক্তিশালী অস্ত্র হিসেবে প্রতিপক্ষের উপর শুরুতেই অসম্ভব চাপ তৈরি করছেন পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশের দুটি জয়ই মূলত এসেছে তার বোলিং তাণ্ডবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও টেম্বা বাভুমাকে ফিরিয়ে দিয়ে শুরুটা করেছিলেন তিনি। কিন্তু শেষে ধারাবাহিকতা ধরে রাখতে পারনেনি।

আজ ব্রিসবনে জিম্বাবুয়ের বিপক্ষে বোলিং করে প্রথম ওভারে উইকেট নিয়েছেন তাসকিন। তবে এবারই প্রথম নয়। চলমান বিশ্বকাপে নিজেদের তিন ম্যাচেই প্রথম ওভারে উইকেট পেয়েছেন তিনি।

জিম্বাবুয়ের উইকেটে প্রথমে আঘাত করা তাসকিন শেষ পর্যন্ত নিয়েছেন ৩ উইকেট। চার ওভারের মধ্যে একটি মেডেনও নিয়েছেন তিনি। যার ফলে ৭১ রান করা নাজমুল হোসেন শান্তর পরিবর্তে ম্যাচ সেরার জন্য বেছে নেয়া হয় তাসকিনকেই।

এর আগে প্রথম ম্যাচে তাণ্ডব চালিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ উইকেট নেন তিনি মাত্র ২৫ রান খরচ করে। বিশ্বকাপের সুপার টুয়েলভে তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ শিকারীর নাম তাসকিন আহমেদ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন