1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস ‘আলোচনায় অংশ নেন ২৯১ এমপি জার্মানি-নেদারল্যান্ডসের বিদায়, আর্জেন্টিনার জন্য কী অপেক্ষা করছে? তেরখাদায় ১৫হাজার বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করলেন ইউ এন ও তাহমিনা নীলা পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

গত ২৪ ঘণ্টায় আরও ৪৪০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ২৬২ জনে। একইসময়ে ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩৯ জনে। চলতি বছরে ৩৫ হাজার ২৬২ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন।

এর মধ্যে ২৪ হাজার ৩৭২ জন রাজধানী ঢাকায় এবং ১০ হাজার ৮৯০ জন রোগী ঢাকার বাইরের রয়েছেন। অক্টোবরের ২৮ দিনে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১৯ হাজার ১৭০ জন এবং মারা গেছেন ৭৩ জন। সেপ্টেম্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯ হাজার ৯১১ জন এবং মারা গেছেন ৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৪০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২৭৯ জন এবং ঢাকার বাইরে ১৬১ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৪৪০ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩৯ জনে।

ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৮০ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২৫৯ জন। এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ২৮শে অক্টোবর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ৩৫ হাজার ২৬২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ৩১ হাজার ৫৯৫ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২৮ জনের মৃত্যু হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন