1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিশ্বকাপের জার্সিতে জামদানি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বিশ্বকাপের জার্সিতে জামদানি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

দিন দুয়েক আগেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি প্রকাশ করেছে বাংলাদেশ। সেই জার্সিতে চমক হিসেবে দেশের বিভিন্ন ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। সেখানে যেমন রয়েছে জামদানি শাড়ি, তেমনই রয়েছে সুন্দরবন এবং রয়্যাল বেঙ্গল টাইগার। জার্সি প্রকাশ পেতেই তা মন কেড়ে নিয়েছে সমর্থকদের।

বাংলাদেশের জার্সির বেশির ভাগটাই সবুজ। দুই ধারে লালের আভা। জার্সির মধ্যে বিভিন্ন জায়গায় ছাপা রয়েছে পাতা, যা সুন্দরবনের প্রতীক। জার্সির সামনের দিকে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার।

এক ভিডিও বার্তার মাধ্যমে জার্সি উন্মোচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লিখেছে, ‘জামদানি, রয়্যাল বেঙ্গল টাইগার এবং সুন্দরবন নিয়ে আমাদের যে গর্ব, তা আমরা এ ভাবেই বিশ্বমঞ্চে তুলে ধরার চেষ্টা করে যাব।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ। তবে বিশ্বকাপে খেলার আগে নিউজ়িল্যান্ড ত্রিদেশীয় সিরিজ়‌ে অংশ নেবে তারা। সেখানে আয়োজক দেশের পাশাপাশি তাদের প্রতিপক্ষ পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যাঁরা সুযোগ পেয়েছেন, তাঁরাই ত্রিদেশীয় সিরিজ়‌ে খেলবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন