1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ৭ ধাপ উন্নতি ফারজানার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ৭ ধাপ উন্নতি ফারজানার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

নারী টি-টোয়েন্টি সংস্করণে আইসিসি ব্যাটারদের তালিকায় ৭ ধাপ এগিয়েছেন বাংলাদেশের ফারজানা হক। মেয়েদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত সংস্থা। যেখানে ৪৬তম স্থানে অবস্থান করছেন অভিজ্ঞ এই ব্যাটার।

করোনা আক্রান্ত হয়ে বাছাইয়ের শুরুতে ছিলেন না ফারজানা। সেরে উঠে অভিজ্ঞ এই ব্যাটার ফেরেন থাইল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ দিয়ে। ফেরার ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। করেন কেবল ১১ রান। পরের ম্যাচে ছন্দ খুঁজে পান ফারজানা। ফাইনালে আয়ারল্যান্ডকে হারানোর পথে খেলেন ৬১ রানের দারুণ এক ইনিংস। তার ৫৫ বলের ইনিংসটি সাজানো ছিল ৭ চারে।

ওই ম্যাচে ২১ রান করেন রুমানা আহমেদ। থাইল্যান্ডের বিপক্ষে ১১ রানে জেতা ম্যাচে দলের সর্বোচ্চ অপরাজিত ২৮ রান করেন তিনি। এই পারফরম্যান্সে ১ ধাপ এগিয়ে রুমানা এখন ৬২ নম্বরে।

ব্যাটারদের র‌্যাংকিংয়ে ২ ধাপ নিচে নেমে গেছেন বাংলাদেশের সেরা অবস্থানে থাকা নিগার সুলতানা। এই কিপার-ব্যাটার আছেন ২৬তম স্থানে। মুর্শিদা খাতুনের ৩ ধাপ (৩৬ নম্বর), সালমা খাতুনের ২ ধাপ (৫৩ নম্বর), শামিমা সুলতানার ৩ ধাপ (৭৯ নম্বর) অবনতি হয়েছে।

এই তালিকায় যথারীতি শীর্ষে অস্ট্রেলিয়ার বেথ মুনি। বোলারদের মধ্যে আগের মতোই সবার ওপরে ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। বোলারদের র‌্যাংকিংয়ে ১ ধাপ নিচে নেমে ১৩ নম্বরে আছেন সালমা। এই তালিকায় তার ওপরে নেই বাংলাদেশের আর কেউ। নাহিদা আক্তার আছেন ৩২তম স্থানে।

ফাইনালে আইরিশদের বিপক্ষে ২৪ রানে ৩ উইকেট নিয়ে বোলারদের তালিকায় ৪ ধাপ এগিয়েছেন রুমানা। তার অবস্থান ৫৬তম। বড় লাফ দিয়েছেন সানজিদা আক্তার মেঘলা। থাইল্যান্ডের বিপক্ষে স্রেফ ৭ রান দিয়ে ২ উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনার আয়ারল্যান্ডের বিপক্ষে নেন ১৬ রানে দুটি। ১৩ ধাপ এগিয়ে তিনি এখন ৬৬ নম্বরে। মেয়েদের টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের সেরা সালমা। অষ্টম স্থানে আছেন তিনি। রুমানা ঢুকেছেন সেরা বিশে, আছেন ঠিক ২০ নম্বরে। এই তালিকায় শীর্ষে নিউ জিল্যান্ডের সোফি ডিভাইন।

 

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন