1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বরগুনায় আরও ৫ পুলিশ প্রত্যাহার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বরগুনায় আরও ৫ পুলিশ প্রত্যাহার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৮৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বরগুনা সংবাদদাতা |

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বরগুনা জেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনায় পুলিশের আরও ৫ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও, জেলা ছাত্রলীগের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ।

নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের এক কর্মকর্তা মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন- বরগুনা সদর থানার এএসআই মো. সাগর, পুলিশ লাইন্সের কনস্টেবল মো. রবিউল ও ডিবি পুলিশের কনস্টেবল কেএম সানিকে প্রত্যাহার করে ভোলা জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, ডিবি পুলিশের এএসআই মো. ইসমাইল ও কনস্টেবল রুহুল আমিনকে প্রত্যাহার করে পিরোজপুর জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে।

 

 

এর আগে, মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে প্রত্যাহার করে প্রথমে বরিশাল রেঞ্জে ও পরে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়।

সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর উপস্থিতিতে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। পুলিশের বেধড়ক লাঠিপেটার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ব্যাপারে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাছান অবশ্য বলছেন, শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছিল মাত্র। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম তারেক রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন