1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাঁঠালবাড়ি ঘাটে ঢাকামুখী যাত্রীদের প্রচন্ড ভীড় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

কাঁঠালবাড়ি ঘাটে ঢাকামুখী যাত্রীদের প্রচন্ড ভীড়

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৩৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এমএইচএস-মাদারীপুর।

শুক্রবার ভোর থেকেই দক্ষিনাঞ্চলের ২১ জেলার ঢাকামুখী মানুষ অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে করে ভেঙে ভেঙে কাঁঠালবাড়ি ঘাটে আসছেন। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় একমাত্র নৌযান হিসেবে ফেরিতে রয়েছে যাত্রীদের উপচে পড়া ভীড়। সাধারন যাত্রীদের পাশাপাশি ব্যক্তিগত গাড়ী পারাপার অব্যাহত রয়েছে ফেরিগুলোতে। এদিকে যাত্রীচাপে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাঁঠালবাড়ী ঘাটে ভ্রাম্যমান আদালত, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ গত মঙ্গলবার থেকেই বাড়তে শুরু করে শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে। সেই ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকেই ঢাকামুখী যাত্রীদের ভীড় বাড়তে থাকে কাঁঠালবাড়ী ঘাটে। এদিকে পদ্মায় পানি বৃদ্ধির কারনে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তাছাড়া নৌরুটে প্রচন্ড ভীড় থাকায় সামাজিক দূরত্ব সামাজিক দূরত্ব। নৌরুটে বর্তমানে ১৭ টি ফেরির মধ্যে ১২ টি ফেরি চলাচল করছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির জানান, শুক্রবার ভোর থেকেই দক্ষিনাঞ্চলের ২১ জেলার মানুষ অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে করে কাঁঠালবাড়ি ঘাটে আসছেন। পরে ফেরিতে করে পাড়ি দিচ্ছেন পদ্মা নদী। ঘাট এলাকায় যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। করোনা পরিস্থিতির মধ্যে যাত্রীরা যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে ফেরিতে উঠে আমরা চেষ্টা করছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন