1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আপডেট- নুর আলম হাওলাদারকে কুপিয়ে হত্যার চেস্টা সেই নুরআলম মারা গেছে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

আপডেট- নুর আলম হাওলাদারকে কুপিয়ে হত্যার চেস্টা সেই নুরআলম মারা গেছে

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ১২৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জুয়েল শাহাদাত, মাদারীপুর।
পুর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের হাওলাদার মটরস এর মালিক নুরআলম হাওলাদার কে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার শহরে পাবলিক লাইব্রেরী সংলগ্ন হাওলাদার মটরসেরে দোকানে ঢুকে কুপিয়ে হত্যার চেস্টা সেই নুর আলম হাওলাদার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছে। এরপর এলাকায় প্রতিপক্ষের বাড়ীঘর ভাংচুরসহ আগুন ধরিয়ে দেয়া হয়। নিহত নুর আলম হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ঘটামাঝি ইউনিয়নে হাজিরহাওলা এলাকার আলালউদ্দিন হাওলাদারের ছেলে।
নুরআলম হাওলাদারের পরিবার জানায়, এলাকায় পুর্বশুত্রুতার জেরে আার আগেও তাকে হত্যার চেস্টা করা হয়েছিল। কিন্ত দোকানে আজ একা পেয়ে দোকানে ঢুকে কয়েকজন মওলা চোকিদার ও তার ছেলে রাসেল চোকিদারসহ কয়েকজন সন্ত্রাসী এলোপাথাড়ি ভাবে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে মারাত্বক ভাবে জখম করেছে।এরপর তাকে মুমুর্ষ অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থায় গুরুত্বও হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে রাতে তার মুত্যু হয়। এই ঘটনা এলাকায় জানা জানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং চোকিদার বংসের সাথে যারা জরিত তাদের বাড়ীতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া হয়।  ওই ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও রাতে না থাকায় এই ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস আট ঘন্টা নিয়ন্ত্রনে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


আরও জানা যায়, গত ৩/৪ মাস আগে মাদারীপুর সদর উপজেলার হাজিরহাওলা তিন নম্বর ব্রিজ এলাকায় হাওলাদার ও চোকিদার বংশের মাঝে সংঘর্ষ হয়। সেসময় কয়েকজন কে কুপিয়ে আহত করা হয়। যা নিয়ে এর আগেও মামলাও হয়েছিল। তারই জের ধরে আজ এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।

হাজিরহাওলা এলাকার ইউপি সদস্য নজরুল হাওলাদার জানান, এই এলাকায় অনেক আগের থেকেই হাওলাদার ও চোকিদাদের মাঝে পুর্বশুত্রুতার জেরেই বিভিন্ন সময় সংঘর্ষ হয়ে আসছে গত কয়েক মাস আগে হাওলাদাররা চোকিদারদের রমজান নামে একজনকে কুপিয়েছিল তার জেরেই মাঝে মাঝে এই ঘটনা ঘটে এবং আজও এই ঘটনা ঘটেছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. বদরুল আলম মোল্লা (সদর সার্কেল) জানান, পুর্বশুত্রুতার জেরে আজ নুরআলমকে একা পেয়ে তাকে কুপিয়েছে এরপর আমরা এলাকায় পুলিশ মোতায়েন করেছি তার মধ্যেও তারা পাশের জমিতে নেমে বিকালে আবার সংঘর্ষে জড়িয়েছে।  এবং রাতে জানতে পারি আহত ব্যাক্তি মারা গেছে এবং এলাকায় বিভিন্ন বাড়ীতে আগুন দেয় হচ্ছে। অনেক গুলো বাড়ীতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। এই এলাকায় এর আগেও মামলা রয়েছে। আমরা তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করবো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন