1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর জুয়া ও মাদক নিয়ে সংর্ঘষে চিকিৎসাধীন একজন নিহত।। আটক ১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

মাদারীপুর জুয়া ও মাদক নিয়ে সংর্ঘষে চিকিৎসাধীন একজন নিহত।। আটক ১

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ১০৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সংবাদদাতা।।
ঈদের পরের দিন রাতে জুয়া ও মাদক খাওয়া নিয়ে সংর্ঘষে বুধবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল ঘরামী (২৬)নামে একজনের মুত্যু হয়েছে। এই ঘটনায় বুধবার রাতে পুলিশ কামাল নামে একজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের ঘরামী বাড়ী। নিহত রাসেল একই এলাকার দেলোয়ার ঘরামীর ছেলে।

পুলিশ ও স্থাণীয় সুত্রে জানা যায়, ২৬ তারিখ ঈদের পরের দিন মঙ্গলাবার রাতে বাড়ীর পাশে বসে রাসেলসহ কয়েকজন জুয়া খেলছিল এবং এর আগে একদিন নিজ বাবাকে মারতে গিয়েছিল সে সময় বাড়ীর অন্য মানুষ ও নিজ চাচাতো ভাইয়েরা এসে ফিরিয়ে নিয়ে যায়। তবে ঈদের পরেদিন জুয়া খেলা অবস্থায় মাদক সেবন করেছিল সেটা জাহিদ নামে চাচাতো ভাই বাধা দিলে তাকে মারধর করতে চায় এবং এক পর্যায় জাহিদ ক্ষিপ্ত হয়ে রাসেলকে মারধর করে এতে রাসেল আহত হলে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয় হয় এবং অবস্থা আরো গুরুত্ব হওয়ায় বুধবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মধ্যরাতে রাসেলের মুত্যু হয়। এবং এই ঘটনায় রাসেলে পিতা ঔদিনই একটি অভিযোগ দায়ের করেন এরপর রাতেই চাপাতলী এলাকা থেকে মন্নাত ঘরামী ছেলে কামাল ঘরামীকে পুলিশ আটক করে।

নিহত রাসেলের পিতা দেলোয়ার ঘরামী জানান, আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি থানা অভিযোগ দায়ের করেছি। আইনে তাদের বিচার হবে, আমার ছেলেকে যারা আঘাত করে মেরে ফেলেছে।

নিহত রাসেলের চাচাতো ভাই মকবুল হোসেন জানান, মাদক বা জুয়ার কোন ঘটনা এখানে ঘটেনি, জমি সংক্রান্ত বিষয় নিয়ে এই ঘটনা ঘটেছে । পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করা হয়েছে। তাছাড়া বাবার কাছে টাকা চাইতেই পারে বা মাদক খেতে পারে তাই বলে তাকে কেউ মেরে ফেলবে এটাতো কারো অধিকার নাই।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. বদরুল আলম মোল্লা (সদর সার্কেল) জানান, আমরা প্রাথমিক অবস্থায় যেটা জেনেছি নিহত ছেলেটি মাদক সেবন করতো এবং ঔদিন জুয়া খেলা নিয়েও একটি মারামারি হয়েছে কিন্ত গতকাল রাতে জানতে পেরেছি ছেলেটি মারা গেছে। তবে আমরা তার মুত্যু সংবাদের আগেই একজনকে আটক করেছি। এরপর আমার তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহন করবো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন