1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ফিফা বিশ্বকাপের আসর আগামী নভেম্বর-ডিসেম্বরে বসবে কাতারে। তার আগে বিশ্বভ্রমণে বেরিয়েছে বিশ্বকাপ ট্রফি। সেই পরিভ্রমণের অংশ হিসাবে তিনদিনের সফরে আজ ঢাকায় আসছে ৩৬.৮ সেন্টিমিটার উচ্চতা ও ৬.১ কিলোগ্রাম ওজনের ১৮ ক্যারেট স্বর্ণের বিশ্বকাপ ট্রফি। তবে আজ প্রদর্শনী হবে না। আগামীকাল সকালে হোটেল র‌্যাডিসন ব্লু এবং বিকালে আর্মি স্টেডিয়ামে কনসার্টে প্রদর্শন করা হবে ট্রফি।

চার্টার্ড বিমানে পাকিস্তানের লাহোর থেকে বাংলাদেশে সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে ট্রফিটির। ট্রফির সঙ্গে থাকবেন ফিফার সাত কর্মকর্তা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গণমাধ্যমকে জানান, বুধবার দেশে ট্রফি এলেও সেটির প্রদর্শনী হবে না। শুধু বঙ্গভবন ও গণভবনে ট্রফি যাবে। পরের দিন সকালে হোটেল র‌্যাডিসন ব্লু এবং বিকালে আর্মি স্টেডিয়ামে কনসার্টে প্রদর্শন করা হবে ট্রফি।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত হোটেল র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে জনসাধারণের দেখার জন্য রাখা হবে ট্রফি। বিকাল সাড়ে ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত আর্মি স্টেডিয়ামে কনসার্ট অনুষ্ঠিত হবে। এর ফাঁকে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত এক ঘণ্টা ট্রফি প্রদর্শন করা হবে। তিনদিন ঢাকায় থাকার পর শুক্রবার রাত সাড়ে ১২টায় ট্রফিটি পূর্ব তিমুরের উদ্দেশে রওনা হবে বলে জানা গেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন