1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তিন ম্যাচ পর জয় বার্সার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

তিন ম্যাচ পর জয় বার্সার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ মে, ২০২২
  • ৩২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠ তিন হারের পর জয়ে ফিরল বার্সেলোনা। ক্যাম্প ন্যুয়ে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়েছে কাতালান জায়ান্টরা।

এই জয়ে সেভিয়াকে টপকে লা লিগার পয়েন্ট তালিকায় দুইয়ে ফিরল বার্সা। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। তিনে নেমে যাওয়া সেভিয়ার পয়েন্ট ৬৪। ৬১ পয়েন্ট নিয়ে চারে অ্যাতলেতিকো মাদ্রিদ।

৮১ পয়েন্ট নিয়ে আগেরদিন চলতি মৌসুমের লা লিগা নিশ্চিত করে ফেলেছে বার্সার চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। লিগে চার দলের বাকি আছে আর চার ম্যাচ করে।

ঘরের মাটিতে বার্সা কখনো টানা চার ম্যাচ হারেনি। মেমফিস ডিপাই ও সার্জিও বুসকেটসের গোলে সেই ইতিহাস টিকিয়ে রাখল জাভির দল।

২৫তম মিনিটে জর্দি আলবার দূরপাল্লার পাসে বল পেয়ে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন ডিপাই। চলতি লা লিগায় ডাচ ফরোয়ার্ডের এটি ১১তম গোল। এরপর ৫৩তম মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে নিচু শটে বার্সার ব্যবধান দ্বিগুণ করেন বুসকেটস।

নির্ধারিত সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে মায়োর্কার হয়ে একটি গোল শোধ করেন আন্তনিও রাইলো। তবে বাকি সময় সামাল দিয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জাভির শিষ্যরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন