1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এমসিজিতে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

এমসিজিতে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

অস্ট্রেলিয়ায় একটি প্রীতি ম্যাচ খেলবে লাতিন আমেরিকার দুই ফুটবল প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। ১১ জুন দুই দল মুখোমুখি হবে ক্রিকেটের তীর্থভূমি খ্যাত মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে (এমসিজি)।

ব্রাজিল-আর্জেন্টিনা সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত সেপ্টেম্বরে, সাও পাওলোতে। কিন্তু সেই ম্যাচ শুরুর মাত্র কয়েক মিনিটের মধ্যে মাঠে ঢুকে পড়েন ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

চার আর্জেন্টাইন খেলোয়াড় করোনাভাইরাস কোয়ারেন্টিন নিয়ম ভঙ্গ করেছেন দাবি করেন তারা। যার ফলে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। তবে দুই দলের কর্মকর্তারা এবার আশা করছেন, মেলবোর্নে হতে যাওয়া ম্যাচটি যথাযথভাবে শেষ করার।

ইতোমধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা বাছাইপর্ব পেরিয়ে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে। তবে দু’দলের পরিত্যক্ত ম্যাচটি আর মাঠে গড়ায়নি।

বুধবার ভিক্টোারিয়া রাজ্য সরকার নিশ্চিত করেন, ব্রাজিল-আর্জেন্টিনার ‘সুপারক্লাসিকো’ হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। পাঁচ বছর পর এমসিজিতে দক্ষিণ আমেরিকান দুই ফুটবল জায়ান্টের প্রীতি ম্যাচটি ৯৫ হাজার দর্শক দেখতে পারবে।

এই ম্যাচে খেলতে পারেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই ম্যাচ খেলবে দুই দল। ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হবে বিশ্বকাপ।twitter sharing button

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন