1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ চেলসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ চেলসি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

চলতি মৌসুমে আরও একবার শিরোপা লড়াইয়ে নামছে লিভারপুল-চেলসি। আগামী ১৪ মে ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে মুখোমুখি হবে দুই ইংলিশ জায়ান্ট।

এর আগে একই মাঠে ফেব্রুয়ারির শেষদিকে লিগ কাপের (ইএফএল বা কারাবো কাপ) রোমাঞ্চকর টাইব্রেকারে চেলসিকে হারিয়ে শিরোপা জিতেছিল লিভারপুল। ব্লুজরা কি এবার সেই ক্ষতে প্রলেপ দিতে পারবে এফএ কাপ জিতে?

সেই আশাটা করতেই পারেন স্টামফোর্ড ব্রিজের কোচ টমাস টুখেল। নয়তো চলতি মৌসুমে খালি হাতে থাকতে হবে গত আসরের চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নদের। প্রিমিয়ার লিগে এখন তাদের লড়াই শীর্ষ চারে থাকার। রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ আট থেকেও বিদায় নিয়েছে চেলসি। এফএ কাপ জিতলে অন্তত কিছুটা হলেও হতাশা ঘুচবে ব্লুজদের।

অন্যদিকে কেবল ট্রেবল নয়, কোয়াড্রপল জয়ের স্বপ্নও দেখছে লিভারপুল। লিগ কাপের পর এবার তারা এফএ কাপের ফাইনালে। প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান মাত্র এক। আর ভিয়ারিয়াল বাধা পেরোতে পারলে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত। অ্যানফিল্ডের কোচ ইউর্গেন ক্লপ নিশ্চিত এমন ইতিহাস গড়ার সামনে থেকে মনোযোগ সরাবে না।

চেলসি কারাবো কাপের ফাইনালে উঠেছে ওয়েম্বলিতে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেসকে ২-০ ব্যবধানে হারিয়ে। অন্যদিকে আগেরদিন সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির মতো পরাশক্তিকে ৩-২ গোলে হারিয়েছে লিভারপুল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন