1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কালিহাতি-বল্লা সড়কের বল্লা তাঁত বোর্ড সংলগ্ন এলাকায় এক পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই করেছে দুবৃর্ত্তরা।

গুলিতে আহত মজিবর রহমান বল্লা পোস্ট অফিসের পোস্ট মাস্টার। রোববার দুপুরে এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মজিবর রহমানকে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওই হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. সাইদুর রহমান জানিয়েছেন।

কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন বলেন, রোববার দুপুর ২টায় বল্লা পোস্ট মাস্টার মজিবর রহমান কালিহাতী পোস্ট অফিস থেকে গ্রাহকদের সঞ্চয়পত্র ও এফডিআরের ৫০ লাখ টাকা তোলেন। পরে ওই টাকা নিয়ে রানার রফিকুল ইসলামকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে বল্লা সাবপোস্ট অফিসের যাচ্ছিলেন। বল্লা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে তিনজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় মজিবর রহমানের ডান পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে মজিবর রহমানকে উদ্ধার করে কালিহাতি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলে জানান তিনি।

টাঙ্গাইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শফিকুল ইসলাম সজীব জানিয়েছেন, সেখানেও তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য রেফার করেন। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত আহত পোস্ট মাস্টারের স্বজনরা তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে রেখেই চিকিৎসা করাচ্ছিলেন। আহতের অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাকে ঢাকায় নিয়ে যাবে বলে স্বজনরা তাদের জানিয়েছেন ডা. শফিকুল।

এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনা উদঘাটনসহ ছিনতাইকারীদের গ্রেপ্তারের সব চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন