1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সফল আ‌য়োজ‌নে চ্যাম্পিয়ন ডাসার প্রেসক্লাব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সফল আ‌য়োজ‌নে চ্যাম্পিয়ন ডাসার প্রেসক্লাব

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
সফল আ‌য়োজ‌নে মৈত্রী মিডিয়া সেন্টার

চ্যাম্পিয়ন ডাসার প্রেসক্লাব রানার্সআপ মৈত্রী মিডিয়া সেন্টার

মেহেদী হাসান সোহাগ-লাইভনিউজ ডেস্ক ।।
মাদারীপুর সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টার এর আয়োজনে বুধবার বিকালে দুটি দল ফাইনাল খেলায় অংশগ্রহন করে ডাসার প্রেসক্লাব ২-০ গোলে মৈত্রী মিডিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ডাসার প্রেসক্লাব এবং রানার্সআপ হয় মাদারীপুুর সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টার। এসময় মৈত্রী মিডিয়ার সভাপতি মো. মাহাবুর রহমান বাদলের সভাপতিত্বে চ্যাম্পিয়ন দলকে বিজয়ী ট্রফি তুলেন মাদারীপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. আজাহারুল ইসলাম। এসময়ে সেরা গোলদান ও টুনার্মেন্টে সেরা পারফমেন্স অর্জনসহ খেলোয়াড়দের কাপ এবং মেডেল দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান, মাদারীপুর পৌরসভার পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, সাংবাদিক কল্যান সমিতি সভাপতি গোলাম মাওলা আকন্দ। মাদারীপুর জেলার ৫টি উপজেলার শতাধিক সাংবাদিক বৃন্দ।

মৈত্রী মিডিয়ার আয়োজনে খেলা উপকমিটি আহবায়ক ও মৈত্রী মিডিয়া সিনিয়র যুগ্ম সাধারণ মেহেদী হাসান, সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক মহিবুল আহসান লিমনসহ সদস্য এবং মৈত্রী মিডিয়া কমিটির নেতৃবৃন্দসহ সার্বিক দায়িত্বে ছিলেন মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান।

এসময় অতিথিরা আনন্দের সাথে জানান, এরকম আয়োজন আমরা চাই, আগামীতে এরকম আয়োজনে আমারা সকল সাংবাদিকদের সহযোগীতা করবো। তাছাড়া আমরা চাই সাংবাদিকরা যেমনি মানুষের সুখে দুঃখে পাশে থাকে তেমনি খেলাধুলার আয়োজনে তাদের পাশে থাকবে এমনটাই প্রত্যাশা আমাদের।
মাদারীপুর জেলার ৫টি উপজেলার সাংবাদিকদের নিয়ে ৮টি দলে বিভক্ত হয়ে মাদারীপুর জেলা সাংবাদিক গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২১ খেলা শুরু হয়। গত শুক্রবার (১০সেপ্টেম্বর) বিকালে মাদারীপুর আচমত আলী খান স্টোডিয়ামের টার্ফ মাঠে এই খেলার শুভ উদ্বোধন করেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন