1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জনপ্রিয় অভিনেত্রী নওশাবা সম্প্রতি শেষ করেছেন তার নতুন সিনেমার কাজ। সাইফ চন্দন পরিচালিত ‘পোস্টার’ সিনেমায় ভিন্ন ধরনের এক চরিত্রে দেখা যাবে নওশাবাকে। - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

জনপ্রিয় অভিনেত্রী নওশাবা সম্প্রতি শেষ করেছেন তার নতুন সিনেমার কাজ। সাইফ চন্দন পরিচালিত ‘পোস্টার’ সিনেমায় ভিন্ন ধরনের এক চরিত্রে দেখা যাবে নওশাবাকে।

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান বৃহস্পতিবার রাত থেকে ‘নিখোঁজ’ রয়েছেন বলে তার পরিবার অভিযোগ করেছে।

৩১ বছর বয়সী আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফেইসবুক এবং ইউটিউবে অনেকেই তাকে অনুসরণ করেন। তার নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে এবং তার সন্ধান চেয়ে সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ দিয়ে প্রচার চালানো হচ্ছে।

আদনানের স্ত্রী সাবেকুন নাহার বিবিসি বাংলাকে বলেন, ‘আবু ত্ব-হা মুহাম্মদ আদনান বৃহস্পতিবার দুপুরে রংপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। রাত ২টা ৩৭ মিনিটে তার সঙ্গে শেষ কথা হয়। তিনি তখন বলেছেন, কাছাকাছি চলে আসছেন। উনি তখন গাবতলী ছিলেন। এরপর রাত ৩টা থেকে তার ফোন বন্ধ পাই, এখনো পর্যন্ত নম্বর বন্ধই পাচ্ছি’।

তিনি বলেন, তখন তার সঙ্গে গাড়িচালকসহ আরো তিন সহকর্মী ছিলেন। সেই তিন সহকর্মী এবং গাড়িরও কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

রোববার সকালে রংপুর সদর থানায় এ নিয়ে একটি জিডি করা হয়েছে আদনানের মায়ের পক্ষ থেকে।

সাবেকুন নাহার জানান, স্বামীর নিখোঁজ হওয়া বিষয়ে  শুক্রবার বিকেলে থানায় যান। রোববার বিকেল পর্যন্ত গাবতলী সংলগ্ন দারুসসালাম থানা কিংবা মিরপুর থানা কেউই মামলা গ্রহণ করেনি।

তার অভিযোগ, ‘থানায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছি। কোনো থানা দায়িত্ব নিচ্ছে না, এক থানা আরেক থানাকে দেখিয়ে দিচ্ছে’।

এ বিষয়ে মিরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা বিবিসি বাংলার কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ  বলেন, ‘আদনান কোথা থেকে নিখোঁজ হয়েছেন সেই লোকেশনটা তো আমরা নিশ্চিত না। উনি গাবতলী থেকে নিখোঁজ হইছে, সেটা তো আমরা জানি না। সে ক্ষেত্রে যেখান থেকে উনি রওনা হয়েছেন, সেই রংপুর অথবা ওনার ঢাকায় যেখানে বাসা, সেখানে জিডি হতে পারে বা মামলা হতে পারে’।

তিনি জানান, তারা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন শনাক্ত করার চেষ্টা করছে। সংশ্লিষ্ট বিভাগের সাহায্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

তোফায়েল আহমেদ বলেন, গাবতলী এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে আদনান বা তার গাড়ি দেখা যায়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন