1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হাসারাঙ্গার প্রতিরোধ ভেঙে বাংলাদেশের জয়ের হাসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

হাসারাঙ্গার প্রতিরোধ ভেঙে বাংলাদেশের জয়ের হাসি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৩ মে, ২০২১
  • ১৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মেহেদী হাসান মিরাজের বোলিং ঘূর্ণিতে সহজ পথের এগিয়ে চলা বাংলাদেশকে এক রকম কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আট নম্বরে ব্যাট করতে নেমে খেললেন ৭৪ রানের অসাধারন এক ইনিংস। তবে দলকে জয় উপহার দিতে পারেননি তিনি। সময়মতো তাকে ফেরাতে পেরেছিলেন সাইফউদ্দিন। সুবাদে বাংলাদেশ হেসেছে জয়ের হাসি।

রবিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারায় বাংলাদেশ। ২৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে সফরকারীদের ইনিংস থামে ২২৪ রানে।

সব ফরম্যাট মিলে ১০ ম্যাচ পর জিতল বাংলাদেশ।

এর আগে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে লড়াই করার মতো পুঁজি গড়ে বাংলাদেশ। টপ অর্ডারে লিটন দাস (০) ও সাকিব আল হাসান (১৫) ব্যর্থ হলেও অধিনায়ক তামিম দলকে ভালো ভিত এনে দেন। বাঁহাতি ওপেনার তৃতীয় উইকেট জুটিতে মুশফিকুর রহিমের সঙ্গে যোগ করেন ৫৬ রান।

তামিমকে ফিরিয়ে ধনঞ্জয়া ডি সিলভা সেই জুটি ভাঙেন। ৭০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন তামিম। পরের বলেই ফিরে যান মোহাম্মদ মিঠুন (০)। তাতে ৯৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ১০৯ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম। মুশফিক ৮৭ বলে ৪ চার ও ১ ছক্কায় করেন ৮৪ রান। মাহমুদউল্লাহ ৭৬ বলে ২ চার ও ১ ছক্কায় ৫৪ ইনিংস খেলেন। পরে আফিফ হোসেনের অপরাজিত ২৭ ও সাইফউদ্দিনের অপরাজিত ১৩ রানে আড়াইশ পেরোয় বাংলাদেশ। লঙ্কানদের পক্ষে ধনঞ্জয়া ডি সিলভা সর্বাধিক ৩ উইকেট নেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন