1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৩০ জানুয়ারি ইন্টারনেটে ধীরগতি থাকবে চার ঘণ্টা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

৩০ জানুয়ারি ইন্টারনেটে ধীরগতি থাকবে চার ঘণ্টা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ১২৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দেশে ৩০ জানুয়ারি বাংলাদেশ সময় রাত দুইটা থেকে সকাল ছয়টা পর্যন্ত চার ঘণ্টা ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে।

মঙ্গলবার বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এ সময় সি–মি–উই–৫ কর্তৃপক্ষ সাবমেরিন কেব্‌লে রক্ষণাবেক্ষণের কাজ করবে। এতে চার ঘণ্টা সি–মি–উই-৫–এর মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকবে।

বিএসসিসিএল আরও জানায়, এ সময়ে সি–মি–উই-৪ সাবমেরিন কেব্‌ল ও আইটিসি অপারেটরের সার্কিট চালু থাকবে। সব মিলিয়ে ইন্টারনেট সেবা বজায় থাকবে। তবে গ্রাহকেরা কিছুটা ধীরগতির মুখে পড়তে পারেন।

২০১৭ সালে পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সাউথইস্ট এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-৫ (সি-মি-উই-৫) সাবমেরিন কেব্‌লে যুক্ত হয় বাংলাদেশ। এর আগে বাংলাদেশ ২০০৫ সালে প্রথম সাবমেরিন কেব্‌ল সি-মি-উই-৪–এর সঙ্গে যুক্ত হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন