1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাকিবকে হত্যার হুমকিদাতা সুনামগঞ্জে গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সাকিবকে হত্যার হুমকিদাতা সুনামগঞ্জে গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ১৪১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ফেইসবুকে লাইভ ভিডিওতে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেওয়া মহসীন তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জের রনসি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -৯ এর সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. ফয়সল আহমদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা মহসীন তালুকদারকে গ্রেপ্তার করে।

র‌্যাব- ৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার মো. ফয়সল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিবার মধ্যরাতে দা হাতে নিয়ে ২১ মিনিট ৪ সেকেন্ডের ভিডিও প্রচার করেন মহসীন তালুকদার নামের এক যুবক। ভিডিওতে সাকিবকে উদ্দেশ্য করে মহসিন বলেন, কলকাতায় কালীপূজার অনুষ্ঠানে গিয়ে সাকিব মুসলমানের কলিজায় আঘাত করেছেন। তাই সাকিবকে পেলে কুপিয়ে টুকরো করে হত্যা করবেন। সাকিবকে অকথ্য গালিগালাজও করতে শোনা যায়।

ভিডিওটি ভাইরাল হলে এ ঘটনায় সিলেটের জালালাবাদ থানায় সোমবার রাতে মহসিন তালুকদারের নামে একটি মামলাও হয়।

গত বৃহস্পতিবার ভারত সফরে গিয়ে শুক্রবার দেশে ফেরেন সাকিব আল হাসান।

এরপর কলকাতায় কালিপূজার একটি অনুষ্ঠানে সাকিবের অংশগ্রহণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক চলছে।

হত্যার হুমকি সম্বলিত ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাকিব এক ভিডিওবার্তায় ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থনা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন