1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ১৩০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেষ হলো সব ধরনের ক্রিকেটের ওপর সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞা। আজ থেকে খেলাসহ ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে কোনো বাধা নেই তারকা এই অলরাউন্ডারের। ফের বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হতে মুখিয়ে তিনি।

জুয়াড়ির কাছ থেকে একাধিকবার সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষকে না জানানোয় গত বছরের ২৯ অক্টোবর সাকিবকে নিষিদ্ধ করে আইসিসি। দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলেও এর মধ্যে এক বছরের শাস্তি স্থগিত। সে অনুযায়ী, আজ বৃহস্পতিবার নিষেধাজ্ঞামুক্ত হলেন দেশ সেরা এই ক্রিকেটার।

নতুন করে মাঠে ফিরে নিজের সেরাটা খেলতে চান বলে জানালেন সাকিব। তার ক্রিকেটে ফেরার উপলক্ষ রাঙিয়ে রাখতে নিউইয়র্কে সম্প্রতি আয়োজন করা হয় শুভেচ্ছা বিনিময় সন্ধ্যা। তাতে নিজের নিষেধাজ্ঞা সময়ের অভিজ্ঞতার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান সাকিব।

“ভালো লাগছে। দোয়া করবেন, যেন দেশের জন্য ভালো খেলতে পারি। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটকে আরও উজ্জ্বল করে তুলতে চেষ্টার কমতি থাকবে না আমার। যতটা সম্ভব সেরা খেলা উপহার দেওয়ার চেষ্টা করব।”

নিষেধাজ্ঞার কারণে খুব বেশি ক্রিকেট মিস করতে হয়নি সাকিবকে। কেননা করোনার কারণে দীর্ঘ একটা সময় কোনো ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়ায়নি।

মার্চের পর ঘরোয়া ক্রিকেট ফেরার কার্যক্রম শুরু হলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেনি বাংলাদেশ। নিষেধাজ্ঞার কারণে সাকিব মিস করেছেন কেবল ভারত সফর, পাকিস্তান সফর ও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ।

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্ট দিয়ে সাকিবের অফিশিয়াল ক্রিকেটে ফেরার কথা ছিল। কিন্তু সফরটি স্থগিত হয়ে যাওয়ার পর দেশে ফিরেও গত ১ অক্টোবর আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।

এদিকে, বিবিসি সভাপতি নাজমুল হাসান পাপন কদিন আগেই জানিয়েছেন, আগামী মাসে বিসিবি’র ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে সাকিব ক্রিকেটে ফিরবেন। সে হিসেবেই নভেম্বরের প্রথম সপ্তাহেই দেখা যাবে সাকিবের খেলা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন