1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নারী আইপিএল’র দল ঘোষণা, আছেন জাহানারা-সালমা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

নারী আইপিএল’র দল ঘোষণা, আছেন জাহানারা-সালমা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ১১৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ST LUCIA, SAINT LUCIA - NOVEMBER 11: Salma Khatun and Jahanara Alam of Bangladesh pictured during a visit to Jon Odlum Secondary School during the ICC Women's World T20 2018 on November 13, 2018 in St Lucia, Saint Lucia. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

নারী ক্রিকেটারদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের জন্য তিন দলের স্কোয়াড চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য ডাক পাওয়া বাংলাদেশের সালমা খাতুন ও জাহানারা আলম পড়েছেন দুই দলে।

গত আসরের মতো এবারের আসরেও ভেলোসিটির হয়ে খেলবেন পেসার জাহানারা। গেল আসরে রানার্স-আপ হওয়া দলটির হয়ে নৈপুণ্য দেখিয়েছিলেন তিনি। তার দলনেতা ভারতের মিতালি রাজ।

উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে প্রথমবারের মতো ডাক পাওয়া সালমা অংশ নেবেন ট্রেইলব্ল্যাজার্সের হয়ে। এই দলের নেতৃত্বে আছেন স্মৃতি মান্দানা।

টুর্নামেন্টের অপর দলের নাম সুপারনোভা। দুবাইয়ে আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সুপারনোভা ও ভেলোসিটি। চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

চার ম্যাচের এই টুর্নামেন্ট খেলার জন্য শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা আসবেন আরবে।

একনজরে দেখে নেওয়া যাক তিনটি দলের কারা কারা রয়েছেন:

সুপারনোভা: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমাইমা রদ্রিগেজ (সহ-অধিনায়ক), চামারি আটাপাট্টু, প্রিয়া পুনিয়া, রাধা যাদব, অনুজা পাটিল, তানিয়া ভাটিয়া, শশীকলা সিরিওয়ার্ধনে, পুনম যাদব, সাকিরা সেলমান, অরুন্ধতি রেড্ডি,পূজা ভস্ট্রাকার,আয়ুশি সোনি, আয়াবঙ্গা খাকা এবং মুসকান মালিক।

ট্রেলবেজার্স: স্মৃতি মন্ধানা (অধিনায়ক), দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), পুনম রাউত, রিচা ঘোষ, নুজহাত পারভিন, ডি হেমলতা, রাজেশ্বরী গায়রকোয়াড, হারলিন দেওল, ঝুলন গোস্বামী, সালমা খাতুন, সিমরান দিল বাহাদুর, সফি একেলস্টোন, নাথাকাম চানথাম, ডিয়েন্ড্রা ডটিন এবং কাসভি গৌতম।

ভেলোসিটি: মিতালি রাজ (অধিনায়িক), বেদা কৃষ্ণমূর্তি (সহ-অধিনায়িক), শেফালি ভার্মা, সুষমা ভার্মা, একতা বিস্ত, মানসী জোশী, শিখা পান্ডে, দেবিকা বৈদ্য, সুশ্রী দিব্যাদর্শী, মানালি দক্ষিণী, লেই কাসপেরেক, ড্যানিয়েলা ওয়াট, সুনে লুস, জাহানারা আলম এবং এম আনাঘা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন