1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী

আতিক হাসান,মাদারীপুর।।
  • প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাদারীপুরে মাদকের ভয়াবহ থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করার লক্ষ্যে এক হয়ে মাঠে নেমেছেন সর্বস্তরের এলাকাবাসী। শনিবার সন্ধায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের টুবিয়া বাজারে
মাদকবিরোধী এক মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দা, শিক্ষক,অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা মাদকের বিরুদ্ধে (জিরো টলারেন্স) নীতি ঘোষণার পাশাপাশি মাদক কারবারি ও সেবনকারীদের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন।

​সভায় উপস্থিত বক্তারা অভিযোগ করেন,কিছু অসাধু চক্রের কারণে এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে এবং উদীয়মান তরুণ সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এ পরিস্থিতি আর মেনে নেওয়া হবে না জানিয়ে স্থানীয়রা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার শপথ নেন।এলাকার তরুণ ও যুবসমাজকে সাথে নিয়ে রাতের বেলা বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হবে।​সভায় উপস্থিত মুরুব্বি ও সমাজসেবকরা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, নিজেদের সন্তানদের চলাফেরা ও সঙ্গীদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। কোনো পরিবারে মাদকের আভাস পাওয়া গেলে শুরুতেই তা কঠোর হাতে দমন করার আহ্বান জানানো হয়।

​মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,দুলাল খান, জাহাঙ্গীর খান,মিজাম তালুকদার,শাহ আলম ফকির, রহিম কাজী,মাসুদ মাতুব্বর,নাইম তালুকদার,আব্দুল জব্বার মিন্টু,সাংবাদিক ইমদাদুল হক মিলন,জাকির খান,নিজাম মাতুব্বর,সোহেল মাতুব্বর,এমদাদ খান,বাসার ঘরামী,আয়নাল খান,ইদ্রিস মোল্লা,গাজী খান, রফিক তালুকদার প্রমুখ।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন