1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার

লাইভনিউজ ডেস্ক।:
  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর সদর মডেল থানার পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক নারী আসামিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) ভোরে যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এবং একইদিন বিকালে মাদারীপুর সদর থানার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন মাদারীপুর পুলিশ।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে এবং মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সদর থানা পুলিশ ও র‍্যাব-৮, মাদারীপুরের সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার জিয়ানগর ৪ নম্বর গলি এলাকা থেকে হাসিনা (৩৬) নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদারীপুর সদর উপজেলার কালাইমারা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই অনৈতিক কার্যকলাপের অভিযোগে পেনাল কোডের ২৯০ ধারায় শাহ জালাল, রিপন মুন্সী ও হাসিনাকে গ্রেপ্তার করা হয়। মাদারীপুর সদর মডেল থানার মূল ভবন ভেঙে ফেলার কারণে হাজতখানা না থাকায় পুরুষ আসামিদের চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে এবং নারী আসামিদের অস্থায়ী থানা ভবনের নিচতলার একটি কক্ষে নারী পুলিশের পাহারায় রাখা হয়েছিল।
এর মধ্যে ১০ জুলাই রাত সাড়ে ১২টার দিকে হাসিনা কৌশলে বারান্দার তিনটি এসএস পাইপ ভেঙে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় পেনাল কোডের ২২৪ ও ৪২৭ ধারায় পৃথক মামলা দায়ের করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, “পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন