
মফিজুর রহমান রিপন, শরীয়তপুর:
শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ৯ জুন বিকেল ৫ টায় শরীয়তপুর সদর রোডস্থ সাপ্তাহিক শরীয়তপুর কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জেলা সংবাদদাতা ও সাপ্তাহিক শরীয়তপুর পত্রিকার সম্পাদক মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, গ্লোবাল নেশন পত্রিকার সম্পাদক ড. মাহবুবুর রহমান, যুগান্তর ও এসএ টিভি শরীয়তপুর প্রতিনিধি রায়হান কবির সোহেল, বিটিভি, সমাজকাল, নিউজ ফ্লাস ৭১, দি ট্রাইব্যাল প্রতিনিধি মফিজুর রহমান রিপন, মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ কবির উজ্জামান,ডিবিসির জেলা প্রতিনিধি মোঃ রাজিব হোসেন রাজন, সময়ের আলো প্রতিনিধি এস এম সফিকুল ইসলাম স্বপন, নিউ এইজ ও এশিয়ান টিভি প্রতিনিধি কাজি নাসির, দৈনিক আমার সংবাদ মোঃ নুরুজ্জামান শেখ, ডেইলি স্টার প্রতিনিধি জাহিদ হাসান রনি,কালেরকন্ঠ প্রতিনিধি শরিফুল আলম ইমন, করতোয়া প্রতিনিধি মোঃ বারেক ভূঞা, , মাইটিভি প্রতিনিধি সজিব সিকদার, দৈনিক সকালের সময় প্রতিনিধি মনিরুজ্জামান খোকন, দৈনিক কালবেলা প্রতিনিধি খান মোহাম্মদ শিহান , দৈনিক অগ্নীশিখা প্রতিনিধি ইব্রাহিম মোল্লা , দৈনিক দেশকাল প্রতিনিধি রকি আহমেদ , দৈনিক দেশ সংযোগ প্রতিনিধি মোঃ রতন মাহমুদ, দৈনিক খবর বাংলাদেশ প্রতিনিধি মোঃ জাকির হোসাইন, সাপ্তাহিক শরীয়তপুর নির্বাহী সম্পাদক আমিনুল হক দুলাল প্রমুখ।
সভায় উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে বাসস প্রতিনিধি ও সাপ্তাহিক শরীয়তপুর পত্রিকার সম্পাদক মোঃ মজিবুর রহমান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মকবুল হোসেন ও শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি কে পদাধিকার বলে উপদেষ্টা মনোনীত করে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটি’র পুর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৯ সদস্য বিশিষ্ট শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির গঠন ও সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটি গঠন করা হয়। প্রস্তুতি কমিটির সহযোগী হিসেবে ৭ সদস্য বিশিষ্ট গঠনতন্ত্রের খসড়া রচনা কমিটি, ৫ সদস্য বিশিষ্ট সদস্য সংগ্রহ কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট লোগো ও বিভিন্ন ফরম তৈরীর কমিটি গঠিত হয়।
সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক দৈনিক যুগান্তর ও এস এ টিভি প্রতিনিধি কে এম রায়হান কবির, সদস্য দৈনিক গ্লোবাল নেশন সম্পাদক সদস্য মোঃ মাহাবুবুর রহমান, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি বোরহান উদ্দিন রাব্বানী, এটিএন বাংলা প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ ও সাপ্তাহিক শরীয়তপুর এর নির্বাহী সম্পাদক আমিনুল হক শাহ্ (দুলাল) সাপ্তাহিক শরীয়তপুর এর স্টাফ রিপোর্টার সুলতানা আক্তার ও সদস্য সচিব বিটিভি’র মফিজুর রহমান রিপন।
গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক ডিবিসি নিউজের রাজীব হোসেন রাজন, সদস্য, নিউ এইজ ও এশিয়ান টিভি প্রতিনিধি কাজি নাসির, সকালের সময়ে প্রতিনিধি মনিরুজ্জামান খোকন, কালবেলা প্রতিনিধি খান মোহাম্মদ শীহান, সদস্য সচিব নুরুজ্জামান শেখ।
সদস্য সংগ্রহ কমিটি আহ্বায়ক মাছরাঙা টিভি’র কবির উজ্জামান, সদস্য দৈনিক দেশকাল প্রতিনিধি রকি আহমেদ, দৈনিক অগ্নীশিখা প্রতিনিধি ইব্রাহিম , আনন্দ টিভি প্রতিনিধি জামাল, সদস্য সচিব মাই টিভি প্রতিনিধি সজিব সিকদার।
লোগো ও বিভিন্ন ফরম তৈরী কমিটির আহ্বায়ক দৈনিক সময়ের আলো প্রতিনিধি এস এম সফিকুল ইসলাম স্বপন সরকার, সদস্য দৈনিক আমার সময় প্রতিনিধি ফারুক হোসাইন, দৈনিক দেশ সংযোগ প্রতিনিধি রতন মাহমুদ, দৈনিক খবর বাংলাদেশ প্রতিনিধি জাকির হোসাইন, সদস্য সচিব ডেইলি স্টার প্রতিনিধি জাহিদ হাসান রনি।