1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পঞ্চগড় সংবাদদাতা:

পঞ্চগড়ের বোদা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবাকে গুরুত্ব দিয়ে বড় বাজেট ঘোষণা করেছেন বলে কতৃপক্ষ জানিয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রবিউল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেটের মোট আকার ৮০ কোটি ৭২ লাখ ৭৮হাজার ৭৯৫ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৭ কোটি ২১ লাখ ২৮ হাজার ৭৯৫ টাকা, উন্নয়ন খাতে (সরকারি অনুদান ও বরাদ্দ) ১৩ কোটি ১ লাখ ৫০ হাজারটাকা, প্রকল্প খাতে ৬০ কোটি ৫০ লাখ টাকা এবং মূলধন খাতে ২ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৩৩৯ টাকা।

ব্যয়ের মধ্যে রাজস্ব খাতে বরাদ্দ রাখা হয়েছে ৭ কোটি ২১ লাখ ২৮ হাজার ৭৯৫টাকা, উন্নয়ন খাতে ১৩ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা, প্রকল্প খাতে ৬০ কোটি ৫০ লাখ টাকা এবং মূলধন খাতে ২ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৩৩৯ টাকা।

বাজেট বক্তব্যে পৌর প্রশাসক রবিউল ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেটে নাগরিক সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষভাবে বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, শিক্ষা, স্বাস্থ্য, চিত্তবিনোদন, তথ্যপ্রযুক্তির প্রসার, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য সংগ্রহ ও অপসারণ, নালা ও সড়ক নির্মাণ-সংস্কার, শহরের অবকাঠামো উন্নয়ন, এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাজেট অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড কাউন্সিলর ডা. লুটফুল কবির,পৌর নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী দীপঙ্কর রায়, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল প্রধান, বিশিষ্ট নাগরিক হুমায়ুন কবির লায়ন, গনমাধ্যকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ পৌর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন