1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার

লাইভনিউজ ডেস্ক।:
  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাদারীপুরের রাজৈর উপজেলায় পুলিশ পরিচয়ে ইজিবাইক ভাড়া নিয়ে কৌশলে চুরি করার ঘটনায় চাকরিচ্যুত এক সেনা সদস্য ও এক চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১২ জুন দুপুরে রাজৈর উপজেলার সাধুর ব্রিজ এলাকায় এক ইজিবাইক চালক যাত্রীর অপেক্ষায় ছিলেন। এ সময় একজন ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে রাজৈর থানার মোড়ে যাওয়ার জন্য ইজিবাইক ভাড়া নেন। থানার মোড়ে পৌঁছানোর পর আরও একজন পুলিশ পরিচয়ে এসে মজুমদারকান্দি এলাকায় আসামি ধরতে অভিযান চলছে বলে চালককে সঙ্গে যেতে বলেন।

পরে মজুমদারকান্দি এলাকায় পৌঁছে ইজিবাইক চালককে গাড়ি থেকে নেমে সামনের ব্রিজের দিকে যেতে বলা হয়। এ সুযোগে মোটরসাইকেলে আসা সহযোগীদের সহায়তায় একজন ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। অপর সহযোগীরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে চালক ফিরে এসে তার প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের ইজিবাইকটি খুঁজে না পেয়ে রাজৈর থানায় মামলা দায়ের করেন।

মামলাটি রুজুর পর বিষয়টির গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গায়েন্দার গ্রামের চাকরিচ্যুত সেনা সদস্য মো. সুজন মোল্লা (২৮), নোহাটা গ্রামের চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. লিমন মিয়া (৩৫) এবং খান্দারপাড় গ্রামের মো. সাকায়েত মুন্সীকে (৩৫) গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় পুলিশ পরিচয়ে চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৬ থেকে ৮টি করে চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের বলেন, “পুলিশ পরিচয়ে সংঘটিত এ ধরনের অপরাধ জনমনে আতঙ্ক সৃষ্টি করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।”

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন