1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

লাইভনিউজ ডেস্ক।:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ১০০ বোতল ফেনসিডিল, ৯০ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইনসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) মাদারীপুর জেলা পুলিশের মাদকবিরোধী চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার ও আসামিদের গ্রেফতার করে।
প্রথম অভিযানে বিকেল ৫টার দিকে সদর উপজেলার কলাবাড়ী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব পাশে হান্নান মাতুব্বরের বাড়ির রাস্তার মাথা থেকে মো. আনিসুর রহমান (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার দখল থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে দুপুর ১টা ৫০ মিনিটে মাদারীপুর পৌরসভার গোলাম মওলা সড়কের নিউ টাউন এলাকায় ডোনাভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. হুমায়ুন সরদার ওরফে সাধু (৪১), সঞ্জয় দাস (৩২) ও মো. শাহীন খান (৩০)কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইন (মোট ওজন ১ গ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা এবং হেরোইনের মূল্য প্রায় ৫ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু নাঈম বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন, “মাদারীপুর জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন