1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

লাইভনিউজ ডেস্ক।:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাদারীপুর সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা চুরি মামলার ৩টি ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মাদারীপুর সদর থানার মোস্তফাপুর ইউনিয়নের জয়াইর আমবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা চুরি মামলার ৩টি ওয়ারেন্টভুক্ত আসামি পলাশ খান (৩২)কে গ্রেফতার করা হয়। তিনি মাদারীপুর জেলার চরপুটিয়া এলাকার রশিদ খানের ছেলে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “আইনের আওতা থেকে কোনো অপরাধীই দীর্ঘদিন পালিয়ে থাকতে পারে না। আদালতের জারি করা ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চুরি সংক্রান্ত তিনটি ওয়ারেন্ট রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “মাদারীপুর সদর থানা এলাকায় অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে।”

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন