1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

লাইভনিউজ ডেস্ক।:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুরে মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান সাঁড়াশি অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৫ জুন) রাত ৭টা ৪৫ মিনিটে রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে প্রেস রিলিজ এর মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাজৈর থানাধীন টেকেরহাটস্থ আয়েশা সিদ্দিকা বালিকা মাদরাসার সামনের পাকা সড়ক থেকে শিরিন আক্তার (২৭) ও বিলকিস আক্তার (৪০) নামে দুই নারীকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার দুই নারী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মানোরা গ্রামের বাসিন্দা।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন