1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মার্কিন বি-৫২'র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর

মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক,
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান ড্ডয়নের কিছুক্ষণ পর স্থানীয় সময় সোমবার (১৫ জুন) বেলা ১১টা ২০ মিনিটে বিধ্বস্ত হয়েছে। এতে ৮ আরোহী নিহত হয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অ্যাডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উপরই বিমানটি বিধ্বস্ত হয়।

অন্যদিকে, একই দিন সোমবার সাইবেরিয়ায় ইরকুটস্ক অঞ্চলে বিধ্বস্ত হয়েছে রাশিয়ার সুপারসনিক বোমারু বিমান টিইউ-২২৩। রুশ প্রতিরক্ষা দফতরের এক সূত্র যুদ্ধবিমানের ভেঙে পড়ার সেই ভিডিও শেয়ার করেছে।

জানা গেছে, সোমবার রুশ ওই বোমারু বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানে ওই বোমারু বিমান মোতায়েন করেছে রাশিয়া।

সিরিয়াতেও সামরিক অভিযানে এই বোমারু বিমানকে কাজে লাগিয়েছিল ভ্লাদিমির পুতিনের দেশ। তবে সোমবার যে বোমারু বিমানটি ভেঙে পড়ে, সেটি সামরিক অভিযানে যাচ্ছিল না কি রুটিন কোনও মহড়া দিচ্ছিল, তা স্পষ্ট নয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কেবল বিমান ভেঙে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে। রাশিয়ার সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, টুপোলেভ টিইউ-২২৩ বোমারু বিমানটি সাইবেরিয়ার জঙ্গলে ভেঙে পড়ে।

বোমারু বিমান ভেঙে পড়ার পর থেকেই জল্পনা জোরালো হতে শুরু করেছে, এটি নিছক দুর্ঘটনা, না-কি কোনও হামলার শিকার? তবে রুশ প্রতিরক্ষা দফতরের সূত্রকে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স নিউজ় জানিয়েছে, বিমানে পাইলট-সহ চার সেনা ছিলেন।

তারা সবাই সুরক্ষিত আছেন। বিমানটি ভেঙে পড়ার মুহূর্তে চার সেনা ‘ইজেক্ট’ করে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

ইরকুটস্ক অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ জানিয়েছেন, কামেনকা গ্রামের কাছে একটি জঙ্গলে ভেঙে পড়ে বোমারু বিমানটি। ভেঙে পড়ার পরই আগুন ধরে যায়।

পাইলট-সহ চার সেনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিমানের ইঞ্জিন বিকল হয়েই এই দুর্ঘটনা।

টিইউ-২২৩ বোমারু বিমান রাশিয়ার অত্যাধুনিক বিমানের মধ্যে একটি। ২২টি ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই বিমান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন