1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পঞ্চগড় সংবাদদাতা:
পঞ্চগড়ের নাট্য সংগঠন ভূমিজ ও গবেষণামুলক সংগঠন চিন্তাধারার উদ্যোগে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইস্রাফিল শাহীনকে সংবর্ধনা দেওয়া হয়েছে| রবিবার বিকালে নজরুল পাঠাগারের ডিবেট ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি ও জেলা প্রশাসক মো. শুকরিয়া পারভীন| অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম হাসান টুলু, বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ হাসান প্রধান, পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল বক্তব্য দেন|
অনুষ্ঠানে অ্যাডভোকেট এ হাসান প্রধান রচিত পঞ্চগড় জেলা ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা| ঠাকুরগাঁও বিশ^বিদ্যালয়ের রুপরেখা সম্পর্কে উপস্থিত সকলের মতামত চান উপাচার্য| এসময় তিনি বলেন উত্তরবঙ্গের জীবন সৌন্দর্যকে উপজিব্য করে আন্তর্জাতিক মানের বিশ^বিদ্যালয় গড়ে তুলতে চাই | এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন | আমরা শুরু করছি একেবারে শুন্য থেকে | তাই অনেক চ্যালেঞ্জ আছে| বিশ^বিদ্যালয়টি গড়ে তুলতে আমরা এরপর স্কুল কলেজ এবং বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদেও মতামত গ্রহণ করবো| শুধু তাই নয় নিভৃত গ্রামের ইনডিজিনিয়াসদের সাথেও কথা বলবো| ঠাকুরগাঁও বিশ^বিদ্যালয় হবে গণমুখি একটি বিশ^বিদ্যালয়| এর প্রভাবে একটি বৃহৎ এলাকার নেতিবাচক দিকগুলোর বিলুপ্তি ঘটবে|
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূমিজের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার|

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন