1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সালথায় খাল খনন প্রকল্পের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

সালথায় খাল খনন প্রকল্পের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ফরিদপুর সংবাদদাতা:

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে খাল খনন প্রকল্পের বাস্তবায়ন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে বিগত সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে এ দাবি জানানো হয়।
বুধবার (৬ মে) বিকেলে গৌড়দিয়া বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আটঘর ইউনিয়নের সাবেক ২ নম্বর ওয়ার্ডের ৪, ৫ ও ৬ নম্বর ইউনিটের সর্বস্তরের জনগণ। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আটঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদুর রহমান। বক্তব্য দেন যুবদল নেতা শাফিকুল ইসলাম, মাহফুজুর রহমান খান, বিএনপি নেতা হাসমত খান, সাহেব খান, যুবদল নেতা মোজাফফর খান প্রমুখ।
সভাপতির বক্তব্যে মুরাদুর রহমান অভিযোগ করেন, খাল খনন প্রকল্প বাস্তবায়ন কমিটিতে এমন ব্যক্তিদের রাখা হয়েছে, যারা বিগত সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিকভাবে বিব্রত হচ্ছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা এবং নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।
বক্তারা অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন