1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২১

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২০০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটে লিউইয়াং শহরের হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের পরপরই উদ্ধারকর্মীরা কারখানার আশপাশের ৩ কিলোমিটার (১.৯ মাইল) এলাকার সবাইকে সরিয়ে নেয়।

কর্তৃপক্ষ জানায়, উদ্ধার ও অনুসন্ধান অভিযানে প্রায় ৫০০ জন কর্মী নিয়োজিত করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে রোবটও ব্যবহার করা হচ্ছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, পুলিশ বিস্ফোরণের কারণ তদন্ত করছে।

chin-3
বিস্ফোরণের পর ঘটনাস্থলে প্রায় ৫০০ জরুরি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কারখানার ভেতরে থাকা দুটি গানপাউডার (বারুদ) গুদাম উদ্ধারকাজ চলাকালে উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সম্ভাব্য দ্বিতীয় দফা বিস্ফোরণ এড়াতে এলাকাজুড়ে আর্দ্রতা বাড়ানোর মতো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের আবাসিক ভবনের জানালাও ভেঙে যায় বলে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের দ্রুত খুঁজে বের করা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণে আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক বাসিন্দা বেইজিং নিউজকে বলেন, তাদের গ্রামের বাড়িগুলোর জানালা ভেঙে গেছে এবং দরজাও বিকৃত হয়ে গেছে। রাস্তায় ছড়িয়ে পড়া পাথরের কারণে চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে।

chin-2
বিস্ফোরণে পুরো এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়।

লিউইয়াং শহরটি আতশবাজি উৎপাদনের জন্য পরিচিত, এবং এটিকে বিশ্বের অন্যতম বৃহৎ আতশবাজি উৎপাদন কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়।

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ নতুন নয়। প্রায়ই দেশটিতে এমন দুর্ঘটনায় প্রাণহানির খবর গণমাধ্যমে আসে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে হুবেই প্রদেশে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত হন।

সূত্র: বিবিসি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন