1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে দোকানঘর ভেঙে দেওয়ার অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে দোকানঘর ভেঙে দেওয়ার অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টঙ্গীবাড়ী সংবাদদাতা:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার শিমুলিয়া ইউনিয়নে এক দরিদ্র চা দোকানদারের দোকানঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী শামসু শেখ (৪৫) ওই এলাকার মৃত সাইজুদ্দিন শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় স্ত্রী ও তিন কন্যা সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শামসু শেখের আর্থিক দুরবস্থা বিবেচনায় নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলদি ব্রিজের দক্ষিণ পাশে সরকারি খালের ওপর একটি ছোট চায়ের দোকান বসানোর ব্যবস্থা করে দেন। ওই দোকান থেকেই কোনোভাবে পরিবারটির জীবিকা নির্বাহ হচ্ছিল।
অভিযোগ রয়েছে, গত রবিবার (৩ মে) সকালে কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই কে-শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অরুন তালুকদারের নির্দেশে ৫-৭ জন লোক এসে দোকানটি ভেঙে ফেলে। এ সময় দোকানের মালামালও ক্ষতিগ্রস্ত হয় বলে জানান ভুক্তভোগী।

শামসু শেখ অভিযোগ করে বলেন, “আমি অসুস্থ মানুষ, এই দোকানই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। হঠাৎ করে এসে দোকান ভেঙে ফেলায় আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি।”

শামসু শেখ এর আত্বীয় জাকির হোসেন বেপারি বলেন, সরকারি জমিতে দোকানঘর। সরকারের প্রয়োজনে ভেঙে দিলে আমাদের দু:খ থাকতোনা কিন্তু অরুন তালুকদার কি কারনে ভাঙলো এটার বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা অরুন তালুকদার মুঠোফোনে বলেন, দোকানঘর ভাঙার বিষয়ে আমি কিছু জানিনা। তাদের সাথে আমার পূর্ব বিরোধ ছিলো যার কারনে তারা আমার নাম বলেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল হক ডাবলু বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন